শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচং এ শহীদ সায়ীদুল হাসান গণকেন্দ্র পাঠাগারের বিজয় দিবস উদযাপিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫
  • ৫৯০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে \ বানিয়াচং শহীদ সায়ীদুল হাসান গণকেন্দ্র পাঠাগারের উদ্যোগে মহান বিজয় দিবস ২০১৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পাঠাগারের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। বিকাল ৩টায় পাঠাগার চত্ত¡রে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাঠাগার ট্রাষ্ট্রিবোর্ড এর সভাপতি ডাঃ সাখাওয়াত হাসান জীবন’র সভাপতিত্বে ও যুব কমিটির সভাপতি সাদিক আহমেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এলাকা উন্নয়ন সমন্বয়কারী ফকরুল আলম ভূইয়া, তোফায়েল আহমেদ, সেক্টর স্পেশালিষ্ট (বিইপি) মোস্তফা কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মসূচি সংগঠক আল আরিফ, লাইব্রেরীয়ান শাহীনুর জান্নাত জেপী। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com