শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে নৌকার পক্ষে কেন্দ্রীয় নেত্রী কর্ণেল কানিজ ফাতিমার গণসংযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ৬৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত একক মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেত্রী কর্ণেল কানিজ ফাতিমার নেতৃত্বে পৌর এলাকায় গণসংযোগ করা হয়েছে। গত শুক্রবার বিকালে গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা শাহ্ নেওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ নেতা কদ্দুছ মিয়াসহ নেতৃবৃন্দ। গণসংযোগকালে কানিজ ফাতেমা জনসাধারণের নিকট আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। ভবিষ্যতে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আতাউর রহমান সেলিমকে নির্বাচিত করার অনুরোধ করেন।
গত শুক্রবার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে উমেদনগর স্কুল মাঠে এক পথসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম। যুগ্ম সম্পদক মইনুদ্দিন সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি নিলাদ্রী শেখর টিটু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, মোঃ আলাই চৌধুরী, মোঃ আমিন মিয়া, মোঃ তোফায়েল মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, দলীয় সরকারের প্রতিনিধি পৌরসভায় মনোনীত হলে পৌরবাসীকে সাথে নিয়ে ডিজিটাল পৌরসভায় রূপান্তর করা হবে।
অপর দিকে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের পক্ষে গতকালও গণসংযোগ করেছেন আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যা থেকে তারা শায়েস্তানগর, মাহমুদাবাদ ও অনন্তপুর আবাসিক এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগে আওয়ামী আইনজীবী পরিষদ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com