বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন ক্রেকটাসকে হারিয়ে রয়েলস ক্লাব চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩
  • ৫৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ে বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার মানুপুরা মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ক্রেকটাস ক্লাবকে হারিয়ে রয়েলস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রয়েলস ক্লাব টস জিতে ক্রেকটাস ক্লাবকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ক্রেকটাস ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। জবাবে রয়েলস ১৫ ওভারে ১৪৪ রান করে জয় ছিনিয়ে নেয়। রনি ম্যান অব দ্য ফাইনাল ও সাজ্জাদুল ম্যান অব দ্য টুর্ণামেন্ট নির্বাচিত হন। আম্পারের দায়িত্ব পালন করে সেলিম আহমেদ ও সহকারী আম্পায়ের দায়িত্ব পালন করেন জাকু মিয়া। ধারা ভাষ্য দেন মোতালেব খান। পরে স্থানীয় ইউপি মেম্বার চান মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাষ্টার এবং বিশেষ অতিথির বক্তৃতা করেন ১নং ইউপি’র চেয়ারম্যান মিজানুর রহমান খান ও বিআরডিবি’র চেয়ারম্যান ইমরান মিয়া। এছাড়া এলাকার মুরুব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সর্দার আনোয়ার হোসেন, আব্দুর রহিম, ইসরাইল মিয়া, আয়ুব মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com