বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা পিছানোর দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
  • ৬০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ঘোষিত ২০ জানুয়ারী পরীক্ষার রুটিন বাতিল করে ২মাস পিছানোর দাবিতে গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন সকল বিভাগের হাজারো ছাত্র/ছাত্রী। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাইফুল আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- এস এম সুমন, মোঃ ফয়সল আহম্মেদ, উজ্জ্বল দাস, উত্তম চন্দ্র বিশ্বাস, আব্দুল জব্বার, সুমন আচার্য, বীথি রানী পাল, রওশন জাহান মোল­া, জারিন তাসনিম, সম্পা দাস, সম্পা রানী সরকার, আফজাল হোসেন, সাইদুর রহমান রিপন, আব্দুল কাদির রিপন, রসিদ মিয়া প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সামরিনা নৌশিন (দীনা), আব্দুল হাকিম, এনামূল হক, শফিকুল ইসলাম প্রমূখ। বক্তাদের দাবি- পরীক্ষার সময় সূচি ২মাস পিছাতে হবে এবং ২১০ দিন ক্লাস নিশ্চিত করে প্রত্যেক বিষয়ে নূন্যতম ৩-৪ দিন করে বিরতি দিতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী সিদ্ধান্ত বাতিল করে নতুন পরিবার রুটিন প্রকাশ করতে হবে অন্যথায় জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও সহ কঠিন কর্মসূচি দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com