শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট পৌরসভা নির্বাচন ॥ ভোট কারচুপির অভিযোগ এনে ইউএনও’র বিরুদ্ধে মিছিল

  • আপডেট টাইম সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬
  • ৬৬২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর নির্বাচনে ঘুষ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষের পক্ষে ভোট কারচুপির অভিযোগে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীরের বিরুদ্ধে জুতা মিছিল করেছে ছাত্রলীগ। মিছিলকারীরা অনতিবিলম্বে ইউএনও’র অপসারণ দাবী করেছে। এ সময় উপজেলা গেইটে র‌্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এছাড়া চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখেন নেতাকর্মীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা গেইটসহ শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৩০ ডিসেম্বর চুনারুঘাট পৌরসভা নির্বাচনে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘূষের বিনিময়ে বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন শামছুরর পক্ষে ভোট ডাকাতির অভিযোগ এনে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল রবিবার সকাল ১০টায় শহরে জুতা মিছিল বের করে। এর পূর্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুল সংখ্যক পুলিশ উপজেলা গেইটে মোতায়েন করা হয়। এদিকে জুতা হাতে নিয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেইটে পৌছুলে পূর্ব থেকে অবস্থানরত পুলিশ ও ম্যাজিস্টেটদের সাথে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীদের পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়েল খবর পেয়ে ডিএডি আজিজুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক র‌্যাব সদস্যও শহরে এসে পৌছে। এক পর্যায়ে নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিলে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ হয়ে যায়। পরে আওয়ামীলীগ নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এক ঘন্টা অবরোধের পর এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আঃ সামাদ মাষ্টার, আনিসুর রহমান, আঃ কদ্দুছ, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান রিপন, ইফতেখার আলম রিপন, বিলাল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, রিটার্নিং অফিসার ইউএনও মাশহুদুল কবীর নির্বাচনে হাজী ইয়াসিন সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ডাঃ সঞ্জীব সুত্রধরের মাধ্যমে ভোট চুরি করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইফুল আলম রুবেলকে মাত্র ১৪ ভোটের ব্যবধানে পরাজিত করা হয়। বক্তারা অনতিবিলম্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবী করেন। অন্যথায় আগামীকাল থেকে পুনরায় অবস্থান কর্মসূচীসহ নানা কর্মসূচী ঘোষনা করবে বলে ছাত্রলীগের নেতাকর্মীরা হুশিয়ার দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীর বলেন, ভোট কারচুপি হলে তারা ট্রাইব্যুনালে আবেদন না করে ছাত্রলীগের কয়েকটি ছেলে দিয়ে মিছিল করিয়ে আমাকে বেআইনীভাবে অপসারণ করতে চাইছে। তিনি বলেন, তাদের অভিযোগ থাকলে নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com