শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

তেঘরিয়া গ্রামে ছিনতাইয়ের ঘটনায় আদালতে অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া গ্রামে শাহ ওমর আলীর ওরস থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের ঘটনায় আদালতে মামলায় হয়েছে। দক্ষিণ তেঘরিয়া গ্রামের আল আমীনের অভিযোগটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে এফআইআর গণ্যে উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত করার জন্য হবিগঞ্জ মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আদেশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে মামলা রুজু সংক্রান্তে বিজ্ঞ আদালতকে অবিহিত করারও নির্দেশ দেয়া হয়েছে।
মামলার আসামীরা হচ্ছে-পূর্ব মাহমুদাবাদ গ্রামের এডভোকেট সামছুল হকের ৩ ভাই আজহার আলী, লিটন মিয়া ও মস্তোফা মিয়া, পূর্ব মাহমুদাবাদের আতাব আলীর ছেলে ফারুক মিয়া, হারুন মিয়ার ছেলে সুজন মিয়া, কাকিয়ারআব্দা গ্রামের ফিরোজ আলীর ছেলে আবুল মিয়া ও মাছুলিয়া গ্রামের রাসেল মিয়া। এছাড়া অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৪/৫জনকে।
মামলার বিবরণে জানা যায়, গত ৩ জানুয়ারী দিবাগত রাত ১টার দিকে মামলার বাদী আল আমীন ও তার দুই বন্ধু কামরুল ও জসিম মিয়াকে সাথে নিয়ে ওরস থেকে বাড়ি ফিরছিলেন। তারা তেঘরিয়া গ্রামের পূর্ব দিকে আব্দুল হেকিমের পারিবারিক কবরস্থানের নিকট পৌছুলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামীরা তাদেরকে ঘেরাও করে ফেলে। এ সময় ছিনতাইকারীরা তাদের উপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের হামলায় ৩জনই আহত হয়। এদের মধ্যে একজনকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়।
এ সংক্রান্ত একটি সংবাদ গত ৫জানুয়ারী হবিগঞ্জে স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com