বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নির্বাচনী মাঠে নিরবতা

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩
  • ৫২৫ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট-মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ সংসদীয় আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে নেই কোন উত্তাপ। প্রার্থী নিয়ে চায়ের টেবিলেও নেই কোন আলোচনা-সমালোচনা। যে সময়টাতে মাঠ গরম থাকার কথা সেই সময়ে নির্বাচনী মাঠে বিরাজ করছে রাজ্যের নিরবতা। ৫ জানুয়ারী সাংবিধানিক রক্ষার দশম জাতীয় সংসদ নির্বাচন আদৌ হচ্ছে কিনা এ নিয়ে মাঝে মধ্যে দু চারটি কথা বার্তা শুনা গেলেও ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার ‘মার্চ ফর ডেমোক্রেসী’ ঘোষনার পর তাও মিইয়ে গেছে বাতাসে। এখন আলোচনা একটাই-২৯ ডিসেম্বর কি হবে দেশে। লাল-সবুজের পতাকা হাতে নিয়ে সেদিন নেতা-কর্মীরা কি ঢাকায় জড়ো হতে পারবেন নাকি মাঝ পথে তাদেরকে প্রতিহত করা হবে-এ নিয়েই এখন আলোচনা সর্বত্র। এছাড়া বৃহস্পতিবার থেকে সেনা বাহিনীর সদস্যরা মাঠে নামছে-নির্বাচন কমিশনের এ ঘোষনায় সাধারণ মানুষের মাঝে রয়েছে নানা ধরণের কথাবার্তা। এবারের নির্বাচনে সেনা বাহিনীর কাজ কি হবে তা পরিস্কার নয় সাধারণ মানুষের মাঝে। এ অবস্থার মাঝে বুধবার দু’উপজেলায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তানভীরের তালা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছে সমর্থকরা। মাইকে চালানো হয় সেই প্রচারণা। ৫ জানুয়ারীর নির্বাচনে-তালা মার্কা জিতবে গো’ এমন শ্লোগান কানে আসার পর চায়ের দোকান থেকে বেরিয়ে পড়েন সাধারন মানুুষ। দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম প্রচারণার সেইক্ষনটি উৎসুক দৃষ্টি নিয়ে শ্রবন করেন সবাই। সেই প্রচারণা কিছুক্ষনের জন্য সাধারণ মানুষকে নিয়ে যায় নির্বাচনের রাজ্যে। তবে প্রশাসন ইতোমধ্যেই ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সাথেও এ নিয়ে করা হয়েছে মতবিনিময়। প্রশাসন বলছে, ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে আসতে যেমন বাধা দেয়া যাবেনা-তেমনি ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে নেয়াও যাবেনা। কোন কারণে এ অবস্থার সৃষ্টি করলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহন করবে। তবে যার জন্য এতো আয়োজন-সেই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কোন আগ্রহ এখনো পরিলক্ষিত হচ্ছেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com