শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জাপা প্রার্থী আহাদ চৌধুরীর ডাবল ষ্ট্যান্ডার্ড রোল

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একই নাটকে নায়ক নায়িকারা যেমন দুই চরিত্রে অভিনয় করে তেমনিভাবে ডাবল ষ্ট্যান্ডার্ড রোল পালন করছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাপা নেতা আহাদ ইউ চৌধুরী শাহীন। গতকাল জেলা রিটার্ণিং অফিসার বরাবরে এক আবেদনে তিনি প্রচারণা শুরু করেছেন বলে অবহিত করেন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী গত ১৩ ডিসেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। ওই দিন তিনি মনোনয়ন প্রত্যাহার করতে কালেক্টরেট ভবনে উপস্থিত হন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাহারের আবেদন জমা দেননি। ফলে মনোনয়ন প্রত্যাহার হয়নি। তবে ওই দিন সন্ধ্যার পর হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন বলে ঘোষনা দেন। এরপর থেকে তাঁকে প্রচারণা করতে দেখা যায়নি। এরই মধ্যে গতকাল ২৬ ডিসেম্বর জেলা রিটার্ণিং অফিসারের নিকট এক আবেদনে আহাদ ইউ চৌধুরী শাহীন চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় নির্বাচনী প্রচারনা শুরু করেছেন বলে জানান।
গতকাল তিনি মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় নির্বাচনী প্রচারনা শুরু করলে অনেকেই মন্তব্য করে আহাদ ইউ চৌধুরী শাহীন ডাবল স্ট্যান্ডার্ড রোল পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com