বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের আলোচিত ভুয়া ডিবি অফিসার ল্যাংড়া কাউসারের জামিন না মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শহরের আলোচিত ভুয়া ডিবি অফিসার ল্যাংড়া কাউসারের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে তাকে হাজির করে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করেন। কাউসার সদর উপজেলার হাতিরথান গ্রামের আবু তৈয়বের পুত্র। সে দীর্ঘদিন ধরে শহরের মোহনপুর এলাকায় নানার বাড়িতে বসবাস করে সিআইডির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিল। সে কখনো নিজেকে সিআইডি অফিসার, কখনো ডিবির এসআইসহ বিভিন্ন পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এছাড়া তার বিরুদ্ধে জনৈক যুবতীকে ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৪ ডিসেম্বর সদর থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ অভিযান চালিয়ে মোহনপুর তার নানার বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, সে ভুয়া ডিবি অফিসার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতো। সে কারাগারেই রয়েছে বর্তমানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com