শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবলে নরসিংদীর শুভ সূচনা

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শুভ সূচনা করেছে নরসিংদী পলাশ। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় তারা ৩-০ গোলে সুনামগঞ্জ জেলা দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জাতীয় দলের খেলোয়াড় মোবারক জহির ও জাবেদ অংশগ্রহণ করেন।
এর আগে খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং খেলার উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মহিউদ্দিন চৌধুরী পারভেজ,  মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু, সফিকুজ্জাান হিরাজ, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহিদুর রহমান লাল ও ছালেহ আহমেদ।
জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হল, ঢাকা, টাঙ্গাইল, নারায়নগঞ্জ, নোয়াখালী, মৌলভীবাজার ও স্বাগতিক হবিগঞ্জ জেলা। ১৪ জানুয়ারী ২য় খেলায় অংশগ্রহণ করবে নোয়াখালী জেলা বনাম নারায়নগঞ্জ জেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com