সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

যেভাবে নাক ডাকা বন্ধ করবেন

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ৪৬৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ নাক ডাকার সমস্যা চিরকালের। রাতে আপনার ভয়ানক নাসিকা গর্জনের জেরে পাশের মানুষটির ঘুমের দফারফা। ফলস্বরূপ সকাল বিকেল জুটছে গালি, তিরস্কার। এক কথায় প্রেস্টিজের দফারফা। এটা আপনাকে যে মনে মনে কত জনের অভিশাপের টার্গেট করে তুলছে তার হিসেব কেই বা রাখে! নাক ডাকা রাতারাতি থামিয়ে ফেলা আপনার সাধ্যি নয়। কিন্তু কিছু জিনিস খানিক মাথায় রাখলে এই অগাধ বিড়ম্বনার হাত থেকে কিছুটা নিস্তার পাওয়া যায় বৈকি।
নাক ডাকা নিয়ন্ত্রণের পাঁচ কৌশল
১) ওজন কমান: অতিরিক্ত ওজন শরীরে হাজারো সমস্যার সঙ্গেই বাড়িয়ে তোলে নাক ডাকার বেগ। মোটা লোকেরা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে নাক দিয়ে সিংহ গর্জন করতে পারেন। অন্যের বিরক্তির কারণ না হয়ে একটু স্বাস্থ্যকর খাবার খাওয়া প্র্যাকটিস করুন। খিদে পেলেই গপগপ করে এক গাদা খেয়ে ফেলার কিন্তু কোনও মানেই হয় না। ২) চিত হয়ে নয় : চেষ্টা করুণ পাশ ফিরে শোয়ার। ৩) মাতালদের নাসিকা একটু বেশিই ডাকে। এটা প্রমাণিত। অতএব মদ খাওয়ার বদভ্যাস থাকলে তা ছেড়ে দিন। ৪) কমিয়ে ফেলুন সিগারেটের নেশা। ৫) ঘুমাতে যাওয়ার আগে ভাল করে নাক পরিস্কার করে নিন। নাক বন্ধ থাকলেই নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং নাছোড় নাক ডাকতে শুরু করবেই। আপনার নাকের ঢক্কা-নিনাদের চোটে যদি বাড়ি ঘর কাঁপার উপক্রম হয়, সাত-পাঁচ না ভেবে সোজা ডাক্তারের কাছে যান। মনে রাখবেন, লক্ষণটা মোটেও ভাল নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com