বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৫০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটের একমাত্র রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি অনুষ্টিত ওই ক্রীড়া প্রতিযাগীতা অনুষ্টানে এসএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য ছাত্রছাত্রীরা অংশ নেয়। প্রতিযোগীতা শেষে স্কুল প্রাঙ্গনে অনুষ্টিত এক সভায় বিতরণ করা হয় পুরস্কার। ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় ওই অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র দাস। এতে প্রধান অতিথি ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু। বিশেষ অতিথি ছিলেন, বাজার কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, রাজার বাজার পূবালী ব্যাংক ম্যানেজার এ এইচ এম আলমগীর কবীর, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবুল, রাজার বাজার সরকারী প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহীন চৌধুরী, বিশিষ্ট মুরুব্বী ওয়াহেদ ভুইয়া ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন ও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। ক্রীড়া প্রতিযোগীতায় শিক্ষক ও প্রাক্তণ ছাত্রদের মাঝে রশি টানাটানি ইভেন্টটি ছিলো আকর্ষনীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com