শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শীতার্ত মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ৫৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার জাতীয় নির্বাহী কমিটির মুহতারাম সদস্য ও হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বলেছেন, সমাজের এতিম, অসহায়, শীতার্ত মানুষের পাশে সমাজের সকল শ্রেণীপেশার মানুষ বিশেষ করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি আরোও বলেন, অসহায় মানুষের সেবা করলে আল­াহর রহমত লাভ করা যায় এবং এর প্রতিফল আখেরাতে পাওয়া যায়। সুুতরাং আমাদের উচিৎ অসহায়, দুস্থ, গরীব, দু:খী মেহনতী মানুষের পাশে দাড়ানো এবং তাদের খেদমত করা আমাদের নৈতিক দায়িত্ব। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় নবীগঞ্জ লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে স্থানীয় কাজীগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদরাসার কনফারেন্স হলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোঃ আব্দুল মুহিত রাসেল উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম আহমদ সুহেল এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান এর পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আছকির মিয়া, মোঃ আব্দুর রউফ মিয়া, কারী আব্দুল মন্নান, সংগঠনের সহ সভাপতি হাফিজ আবুল কাশেম, সহ প্রজেক্ট সম্পাদক মোঃ সিতার আলী, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com