রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল \ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার বিচার শীঘ্রই শুরু হবে

  • আপডেট টাইম শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার বিচার বন্ধ বা স্থগিত কোনটাই হয়নি। দ্রুত বিচার ট্রাইব্যুনালের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গিয়েছে। এটি আবারো শুরু হবে। কয়েক দিনের মধ্যেই আপনারা তা জানতে পারবেন। শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এমপি আবুজাহির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, এমপি অ্যাডঃ আবু জাহির, এমপি অ্যাডঃ আব্দুল মজিদ খান, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র প্রমূখ।
মৌলভীবাজার জেলা বনাম টাঙ্গাইল জেলার মধ্যকার ফাইনাল খেলা ১-১ গোলে শেষ হলে টাইব্রেকারে ৪-৩ এ চ্যাম্পিয়নহয় টাঙ্গাইল। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি ৮টি জেলা দল নিয়ে এমপি আবু জাহির গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com