রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

৮ম শ্রেনীর ছাত্রীকে জোর করে বিয়ে দেয়ার অভিযোগে \ মাধবপুরে পিতার বিরুদ্ধে মেয়ের থানায় মামলা

  • আপডেট টাইম রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬
  • ৭৮৮ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার জয়নগর গ্রামের ৮ম শ্রেনীর ছাত্রীকে জোর করে বিয়ে দেয়ার অভিযোগে পিতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়ে। শনিবার সকালে কিশোরী লিমা আক্তার জেসমিন থানায় হাজির হয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়-উপজেলার ধর্মঘর ইউনিয়নের জয়নগর গ্রামের আনোয়ার হোসেন ১ম হামিদা বেগম, মেয়ে ও দু’ছেলে রেখে ২য় বিয়ে করেন। বিয়ের পর ১ম স্ত্রী ও তার সন্তানদের বরন পোষন করতেন না। ফলে বাধ্য হয়ে ১ম স্ত্রী হামিদা বেগম প্রায় ৬ মাস আগে লেবানন চলে যান। হামিদা বেগম চলে যাওয়ার পরই আনোয়ার হোসেন তার কিশোরী মেয়ে সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী লিমা আক্তার জেসমিনকে বিয়ে দেয়ার জন্য উঠে পরে লাগে। বিয়ে ঠিক করে চাঁদপুর জেলা সদরের এক সন্তানের জনক ফারুক মিয়ার সাথে। এতে জেসমিন প্রতিবাদ করলে তার পিতা ও সৎ মা মারধোর করতে থাকে এবং জোর করে বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়। জেসমিন বিয়েতে রাজি না হওয়ায় তার পিতা আনোয়ার হোসেন গত ৩/৪ দিন যাবত বাড়িতে মারপিট করে আসছিল। অবশেষে লুকিয়ে তার ছোট ভাইকে নিয়ে মাধবপুর থানায় গিয়ে থানার শিশু বিষয়ক কর্মকর্তা এসআই আশিষ কুমার মৈত্রের নিকট পিতার নির্যাতনের বিচার চান।
এ ব্যাপারে এসআই আশিষ কুমার মৈত্র জানান-জেসমিন লিখিত অভিযোগ দিয়েছে। জেসমিনের উপর চাপ সৃষ্টি করার জন্য তার পিতাসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com