রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

করগাঁও সড়কের বেহাল দশা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ-করগাঁও সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সড়কে চলাচলকারী স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষদের। করগাঁও ইউনিয়নের ৫ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। করগাঁও গ্রামের মূল পয়েন্ট লিলু মিয়ার বাড়ির দক্ষিণ পাশ দিয়ে যাওয়া এই  সড়কটি খানাখন্দে পরিণত হয়েছে। ওই ইউনিয়নের কয়েক হাজার লোক নবীগঞ্জ শহরে যেতে হলে চরম ভোগান্তিতে পড়তে হয়। নবীগঞ্জ থেকে যাওয়ার এই একমাত্র মূল সড়কটি করগাঁও হয়ে গুমগুমিয়া, পাঞ্জারাই ও বড়ভাকৈর ইউনিয়নে যাওয়া যায়।
এছাড়াও করগাঁও থেকে নবীগঞ্জ আসার একমাত্র এই সড়কটি দিয়ে প্রায় ১ হাজার ছাত্র ছাত্রী স্কুল কলেজে আসা যাওয়া করে। কিন্তু কয়েক বছর ধরে সড়কের বেশীর ভাগ অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলোতে বৃষ্টির পানি জমে পুকুরে পরিণত হয়ে যায়। ফলে ওই সড়কে যান চলাচল আগের তুলনায় অনেকটা কমে গেছে। উলে­খ্য যে, উক্ত সড়কে গত কিছুদিন পূর্বে সংস্কারের কাজ করতে দেখা গেলেও বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com