বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সবুজ ফুলকপি ও মিষ্টি মরিচ চাষ করে সফল সুরাবইয়ের কৃষক পলাশ

  • আপডেট টাইম রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৮৮৪ বা পড়া হয়েছে

মোঃ ছানু মিয়া \ সবুজ ফুলকপি (ব্র“কুলি) ও মিষ্টি মরিচ (ক্যাপসিকাম) চাষ করে ব্যাপক সারা জাগিয়েছেন কৃষক মোঃ পলাশ মিয়া। হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের পলাশ এক বিঘা জমিতে সবুজ ফুলকপি ও মিষ্টি মরিচ চাষ করেছেন। তিনি ওই ফসল চাষ করে এখন অনেকটাই সাবলম্বি হয়ে উঠেছেন। গুছিয়েছেন দারিদ্রতা।
সুড়াবই গ্রামের কৃষক মোঃ পলাশ মিয়া এক বিঘা জমিতে মিষ্টি মরিচ (ক্যাপসিকাম) ও সবুজ রংয়ের ব্র“কলি চাষ করে হবিগঞ্জ IMG-20160206-WA0000 copyজেলায় ব্যাপক সারা জাগিয়েছেন। তিনি ওই ফসল চাষ করে এখন অনেকটাই সাবলম্বি হয়ে উঠেছেন। ২০১৪ সালে সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের প্রফেসার শহিদুল­াহ প্রদর্শনীর জন্য বিনামূল্যে কৃষক পলাশ মিয়াকে মিষ্টি মরিচ (ক্যাপসিকাম) ও সবুজ রংয়ের ফুলকপি (ব্র“কলি)’র বিজ ও চারা প্রদান করেন। সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা অলক কুমার চন্দ্র অপুর সহযোগিতায় ওই চারা দিয়ে এক বিঘা জমিতে চাষ শুরু করেন পলাশ মিয়া।  ২০১৫ সালে তিনি প্রায় লক্ষাধিক টাকার ক্যাপসিকাম মিষ্টি মরিচ ও সবুজ ফুলকপি ব্র“কলি বিক্রি করে আয় করেন। এক বিঘা চাষ করতে তার ব্যয় হয় মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা। পরিবারের সদস্যদের সহযোগিতায় তিনি এবার এক বিঘা জমিতে চাষ করেছেন। তবে এবার ব্র“কলি বিক্রয় শুরু হয়েছে। আর মিষ্টি মরিচের গাছ ফুল দেয়া শুরু করেছে। এখনও উৎপাদনে যেতে পারেননি। তার ধারনা এবার গত বছরের চেয়ে দ্বিগুণ ফসল উৎপাদন করে বিক্রয় করতে পারবেন। কৃষক পলাশ মিয়া জানান, সরকারের পৃষ্ট পোষকতা ও জমি পাওয়া গেলে দেশের চাহিদা পুরণ করে বিদেশেও রপ্তানি করা যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com