মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে বাস চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রীর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬২৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ স্কুল শেষে বাড়ী ফেরা হলো না মাধবপুর উপজেলার শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী মুর্শিদার। এর আগেই ঘাতক দ্রুতগামী বাস তার জীবন কেড়ে নেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার শাহপুর গ্রামের রহমত আলীর মেয়ে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী মুর্শিদা বেগম (৬) বিদ্যালয় ছুটি শেষে বাড়ী ফিরছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৭১৩ ) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গ্রামবাসীকে বিচারের আশ্বাস দিলে গ্রামবাসী অবরোধ প্রত্যাহার করে নিলে দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com