বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে স্টার সিরামিক্স ভাংচুরের ঘটনায় জড়িত ১৯ শ্রমিক গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার শাহজিবাজার স্টার সিরামিক্স কারখানায় হামলা ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৯ শ্রমিককে গ্রেফতার করেছে। সোমবার আড়াইটায় কারখানার প্রধান ফটকের সামনে থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো খালেকুজ্জামান (৩০), মনির মিয়া (২৫), তারেক মিয়া (২০), আরিফ মিয়া (২২), সামসুদ্দিন (৩০), মাকসুদুর (২০), ফেরতাউস মিয়া (২২), জুনায়েদ মিয়া (২০), ইসলাম উদ্দিন (২০), জুয়েল মিয়া (২২), শহিদুজ্জামান (২৫), জুয়েল রানা (২৩), অনিল (২২), রজিম উদ্দিন (২৫), রুবেল (২২), আল আমিন (২২), ছোটন মিয়া (২৫), কাউছার মিয়া (২৫), মহসিন মিয়া (২১)।
মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মমিনুল ইসলাম জানান, গত ৪ ফেব্র“য়ারী বেতন বৃদ্ধির দাবিতে কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও মালামাল লুট করে। প্রশাসনিক কর্মকর্তা হাসান খন্দকার ২০ লাখ টাকার ক্ষতির অভিযোগ এনে ২০ শ্রমিকের নাম উলে­খ করে অজ্ঞাত ৭০/৮০জন শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শ্রমিক আন্দোলনে গত ৪ দিন ধরে কারখানার উৎপাদন বন্ধ ছিল। গত রোববার কারখানা চালু হয়। সোমবার দুপুরে আবার শ্রমিক অসন্তোষ দেখা দিলে পুলিশ অভিযান চালিয়ে উলে­খিতদের গ্রেফতার করতে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com