বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে অলিমা মফিজ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের অলিমা মফিজ ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সালের ৫০ জন পি.এস.সি ছাত্র/ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে অ+ ৫টি এবং অ গ্রেট প্রাপ্ত ৪৫ জন। গতকাল আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী শেখ মফিজ উদ্দিন পুত্র  শিল্প উদ্যোক্তা ইনভেষ্ট ব্যাংকার, এফসিসিএ, এমবিবিএ, অলহাজ্ব শেখ মহি উদ্দিন আহমেদ জাহেদ। এতে প্রধান অতিথি ছিলেন শাহ নেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলমগীর চৌধুরী, ৭নং করগাঁও ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, আওয়ামীলীগ নেতা নির্মলেন্দু দাশ রানা, পারলেক্স নবীগঞ্জ শাখার আঞ্চলিক পরিচালক নোমান আহমেদ চৌধুরী, কোঃ অর্ডিনেটার সাইদুল হাসান চৌধুরী মিজান। অনুষ্ঠান পরিচালনা করেন তোফায়েল আহমেদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বি আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরী (লন্ডন প্রবাসী), শিক্ষা অফিসার আঃ রেজ্জাক, তাহির মিয়া, হারুনুর রশিদ, আব্দুল হক, হাবিজ মিয়া, মোঃ জামাল চৌধুরী, আব্দুরুফ, শেখ রহিম উদ্দিন, জাকির হোসেন চৌধুরী, এহিয়া, দিলু মিয়া, দিলাল মিয়া, এম.কে হুমায়ূন কবির মুরাদ, আঃ মুহিত প্রমূখ।
অলিমা মাফজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মাহি উদ্দিন আহমেদ জাহেদ বক্তৃতায় বলেন, আমাদের সুশিক্ষার দ্রুত অগ্রসর হতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ শিক্ষা দিতে হবে এবং প্রত্যেক অভিভাবককে শিক্ষার প্রতি সচেতন হতে হবে এবং তিনি আরো বলেন, শিক্ষা প্রদানের যত ধরণের সাহায্য সহযোগীতা দরকার এতে তিনি সর্বদা নিয়জিত থাকবেন।
প্রধান অতিথি শাহ নেওয়াজ মিলাদ গাজী তার বক্তব্যে অলিমা মফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মুহিউদ্দিন আহমেদ জাহেদকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি অলিমা মফিজ ফাউন্ডেশনের সকল কার্যক্রমকে সফল করতে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি আলমগীর চৌধুরী বলেন, তার গ্রামের কৃতি সন্তান অলিমা মফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মুহিউদ্দিন আহমেদ জাহেদকে এ ধরণের সামাজিক কর্মকান্ডে সব ধরণের সহযোগিতা ও অলিমা মফিজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা শেখ মুহিউদ্দিন আহমেদ জাহেদ এর মত সমাজের বৃত্তবানদের এধরনের সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসার আহŸান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পারলেক্স প্রধান নির্বাহী পরিচালক মিনহাজ সামাদ চৌধুরী অলিমা মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মহি উদ্দিন আহমেদ জাহেদ এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি শিক্ষা খাতে এধরনের উদ্যোগকে স্বাগত জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com