বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পৌরসভার অদুরে ছিদ্র পাইপ দিয়ে পানির বেরুচ্ছে ২০ দিন ধরে \ কর্তৃপক্ষ উদাসীন

  • আপডেট টাইম রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজের প্রবেশমুখের প্রধান সড়কে পৌরসভার পানির লাইনের পাইপ ছিদ্র হয়ে ২০ দিন ধরে পানি বেরুচ্ছে। আর পানি সরবরাহ বন্ধ হয়ে ময়লাযুক্ত পানি আবার পাইপে প্রবেশ করছে। পনিতে ওই এলাকা সয়লাব। কিন্তু পৌর ভবনের অদুরে ২০ দিন ধরে এ অবস্থা চলতে থাকলেও পৌরকর্তৃপক্ষ যেন চোখ বুজে ওই এলাকা দিয়ে চলাচল করছেন।
ওই সড়কটি জেলা শহরে প্রবেশের একমাত্র সড়ক হওয়ায় এর উপর দিয়ে প্রতিদিন শত শত হালকা ও ভারী যানবাহন চলাচল করে থাকে। পানির কারণে সড়ক ভেঙ্গে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে গর্ত।
সার্কিট হাউজ এলাকার বাসিন্দা মতিউর রহমান বলেন, প্রতিদিন পানি পাইপ লাইনের ফুটো দিয়ে চুইয়ে পড়ে অপচয় হচ্ছে। পাইপে প্রবেশ করছে ময়লাযুক্ত পানি।
স্থানীয় বাসিন্দারা জানান, ২০ দিন হয়ে গেছে। কিন্তু পৌরসভার পক্ষ থেকে তা সমাধানে এখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি দু’একদিনের মাঝেই পাইপের ফুটোগুলো বন্ধ করে পানির অপচয় রোধ করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com