শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বাস উল্টে ২৫ যাত্রী আহত

  • আপডেট টাইম বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বাস উল্টে মহিলাসহ ২৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে কালারডোবা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সুত্রে জানা যায়, সকাল ৭টায় বানিয়াচং থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস উলে­খিতস্থানে পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এক পর্যায়ে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে উলে­খিত সংখ্যক যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় আজিজুর রহমান (২৮), শাহজাহান (২০), প্রণতি দাস (৪৫), প্রশান্ত দাস (১৫), ময়না মিয়া (৭০), গিয়াস উদ্দিন (৫৫), ছায়া বেগম (৫৪), উস্তার মিয়া (৪৮), ছানা উল­া (৪৫), মাহবুব (২৫), সোহেল রানা (২৫), হাফিজুর রহমান (১৮), ইমরান (১৮), জুলহাস (১৫), সফর আলী (৮০), গণি (৫০) ও মৌসুমি মৌ (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com