শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আ.লীগ নেতৃবৃন্দের সাথে তেঘরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনু মিয়ার মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ৫৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনু মিয়ার উদ্যোগে গোবিন্দপুরে স্থানীয় আওয়ামী পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টায় গোবিন্দপুরে তার নিজ বাড়িতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে এবং নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সফর আলী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মানিক মিয়া মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব খা, সাদেকুর রহমান, প্রচার সম্পাদক শেখ মহিবুল হাসান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক টেনু মিয়া, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি সম্পাদক অনু মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবিদ আলী, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মনর আলী, ২নং ওয়ার্ড সভাপতি তাইদুল্লাহ, ৩নং ওয়ার্ড সভাপতি মর্তুজ মিয়া, ৪নং ওয়ার্ড সভাপতি টেনু মিয়া, ৫নং ওয়ার্ড সভাপতি এ্যাংরাজ মিয়া, ৬নং ওয়ার্ড সভাপতি নিতু রায়, ৭নং ওয়ার্ড মেম্বার সালাম, আওয়ামী লীগ নেতা বজলু মিয়া, হিরাজ মিয়া, নিবজ শাহ্, গহর আলী, হান্নান মিয়া, সুলতান প্রমুখ। এ সময় চেয়ারম্যান প্রার্থী মোঃ আনু মিয়া ও তার ভাতিজা রুবেল আজাদ, আনু মিয়া ও তার পরিবারের আওয়ামী লীগের জন্য বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।
উপস্থিত বক্তারা দলের প্রতি আনু মিয়া ও তার পরিবারের অবদানের কথা স্বীকার করে আগামী নির্বাচনে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com