বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

তেঘরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনু মিয়ার সমর্থনে ব্যাপক গণসংযোগ

  • আপডেট টাইম শনিবার, ৫ মার্চ, ২০১৬
  • ৬৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ আনু মিয়ার সমর্থনে ৩ শতাধিক কর্মী নিয়ে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চরগাঁও, শিকারপুর, নোয়াখাল গ্রামে এ গণসংযোগ করা হয়। চেয়ারম্যান প্রার্থী মোঃ আনু মিয়ার নেতৃত্বে গণসংযোগে অংশ নেন গোবিন্দপুর গ্রামের মোঃ আব্দুল মালেক, টেনু মিয়া, কদ্দুছ মিয়া, ইয়াকুব মিয়া, আব্দুল মতিন, বাবুল মিয়া, শহীদ মিয়া, শামীম মিয়া, তাজুল ইসলাম, আবিদ আলী, মস্তোফা, রিপন মিয়া, জাহাঙ্গীর, মহিবুর মিয়া, টঙ্গীরঘাট গ্রামের তায়েব উল­া, ইব্রাহিম, জমসেদ, রানা, মহিবুর, আরজু, আশিকসহ ৩ শতাধিক কর্মী সমর্থক। চরগাঁও গ্রাম থেকে গণসংযোগ শুরু করে নোয়খাল গ্রাম হয়ে শিকারপুর বাজারে স্থানীয় মুরুব্বীয়ানের সাথে কূশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আনু মিয়া ও তার কর্মী সমর্থকরা। এ সময় ইউনিয়নের ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়। তারা আগামী নির্বাচনে মোঃ আনু মিয়ার মতো সৎ ও পরিশ্রমী একজনকে চেয়ারম্যান নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com