শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কালিয়ারভাঙ্গা ইউনিয়নে জুয়ার আসর

  • আপডেট টাইম শনিবার, ৫ মার্চ, ২০১৬
  • ৫৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মিলনগঞ্জ বাজারের পশ্চিমে একটি পরিত্যক্ত বাড়িতে প্রতিদিনই জুয়া খেলা চলছে। এলাকার এক শ্রেণির পেশাদার জুয়ারী ও কতিপয় প্রভাবশালী ব্যক্তি মিলে জুয়ার আসর বসিয়ে টাকা কামাই করছে। ওই এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে জুয়ারীরা এসে আসরে যোগ দেয়। গ্রামের লোকজন বন্ধ করতে চাইলে জুয়ারীরা তাদেরকে মামলা হামলার হুমকি দেয়। পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করেই জুয়ার আসর বসানো হচ্ছে বলেও তারা ভয় দেখায়। ভয়ে এলাকার লোকজন নিরব ভূমিকা পালন করছেন।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, জুয়া খেলার পাশাপাশি চলে নেশাও। এতে করে এলাকার উঠতি বয়সের যুবকরা বিপথগামী হওয়ার আশঙ্কা করছেন অভিভাবক মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com