শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ, মৌলভীবাজার ও বি-বাড়িয়া জেলার ক্যাবল অপারেটর ॥ “ইষ্টার্ণ কমিউনিকেশন” নামে এক তারে বন্দি

  • আপডেট টাইম রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ, মৌলভীবাজার ও বি-বাড়িয়া জেলার ক্যাবল অপারেটর জগতে নতুন দিগন্তের সুচনা হয়েছে। ৩ জেলার ক্যাবল অপারেটর অচিরেই এক তারে বন্দি হচ্ছে। নাম দেয়া হয়েছে “ইষ্টার্ণ কমিউনিকেশন”। গতকাল শ্রীমঙ্গেলের গ্যান্ড সুলতান টি রিসোট এন্ড গলফ-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন “ইষ্টার্ণ কমিউনিকেশন” এর আহ্বায়ক হাসান আহমেদ জাবেদ। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন “ইষ্টার্ণ কমিউনিকেশন” এর সদস্য সচিক হবিগঞ্জ এয়ারলিংক এর চেয়ারম্যান নাজমুল আনাম খান তুহিন। ঘোষণাকালে তুহিন বলেন, ৩ জেলার ক্যাবল অপারেটরবৃন্দ Airlink Pic-1ক্যাবল টিভি সার্বিসের প্রযুক্তিগত মান মান উন্নয়ন ও গ্রাহক প্রান্তে সেবা মান বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকার ডিজি-২১ এর আনোয়ার পারভেজ, সাইফুল ইসলাম সোহেল, ঢাকা ইউসিসি এর নুরুল আলম বাবু, চট্টগ্রাম সিএমসি এর নিজাম উদ্দিন মাসুম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, “ইষ্টার্ণ কমিউনিকেশন” এর যুগ্ম আহ্বায়ক সেলিম খন্দকার, হবিগঞ্জ এয়ারলিংক এর নুর উদ্দিন জাহাঙ্গীর, শওকত হাসান এলিন, আহমদুল কবির বারভূইয়া ও মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি, বি-বাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, যুগ্ম সম্পাদক আবু চালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, বর্তমান সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, হবিগঞ্জ এয়ারলিংক এর এমডি এস এ খান এনাম সহ হবিগঞ্জ, মৌলভীবাজার ও বি-বাড়িয়া জেলার কেবল অপারেটরের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com