শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এতিম শিক্ষার্থীদের মাঝে গ্রীনলীফ ফাউন্ডেশনের আর্থিক অনুদান বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১৪ মার্চ, ২০১৬
  • ৫৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এতিম শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ করেছে গ্রীনলীফ ফাউন্ডেশন। এ উপলক্ষে গত শনিবার গ্রীনলীফ ল্যাব: স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রীনলীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ এবাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউকে প্রবাসী ও কমিউিনিটি লিডার সৈয়দ জাহেদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জিয়াউদ্দিন মনোয়ারা স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ নকীবুর রহমান, ইউকে প্রবাসী ও ইউনিটি অব হবিগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ নজরুল হাসান, ইউনিটি অব হবিগঞ্জের সাধারণ সম্পাদক সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, গ্রীনলীফ ফাউন্ডেশনের সদস্য মো: সামশুর রহমান চৌধুরী, সামশাদ উদ্দিন চৌধুরী, শাইনিং ষ্টার মডেল স্কুলের অধ্যক্ষ সৈয়দা শাহেদা আক্তার ও গ্রীনলীফ ল্যাব: স্কুলের অধ্যক্ষ সৈয়দা জহুরা খাতুন। গ্রীনলীফ শিশু পল্লীর সুপার পিয়ালী রায়ের তত্ত্ব¡াবধানে এবং শাইনিং ষ্টার মডেল স্কুলের সহ শিক্ষিকা সামিয়া আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে ১৩জন এতিম শিক্ষার্থীদের মাঝে মাসিক ১৫শত টাকা করে ১ বছরের এককালীন প্রায় ২লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে গ্রীনলীফ ও শাইনিং ষ্টার স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে-তানভীর আহমেদ, আব্দুল আজিজ, মনির মিয়া, মেহেরুন্নেছা, আকিরুন্নেছা, তাকমিনা আক্তার, শাওন চৌধুরী, ফাহিম আহমেদ, শান্তা আক্তার, জান্নাতুল মাওয়া তানহা, সৈয়দা রূপসা আক্তার, শাকিল মিয়া ও রীমা সূত্রধর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com