শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গ উপজেলার ১২ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ৭২৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার বিএনপির মনোনিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নে প্রায় মাস ব্যাপী বর্ধিত সভার মাধ্যমে তৃনমূল এর মতামতের ভিত্তিতে ৫৬জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে প্রেরণ করেছেন উপজেলা মনোনয়ন সিলেকশন বোর্ড।
গতকাল বৃহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন এর উপস্থিতিতে উপজেলা মনোনয়ন সিলেকশন বোর্ড উপজেলা বিএনপির সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, স্ব-স্ব ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে চূড়ান্ত তালিকা তৈরী করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে প্রেরণ করা হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী যাদের নাম কেন্দ্রে প্রেরণ করা হয়েছে যথাক্রমে ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের বিএনপি নেতা মোঃ গিয়াস উদ্দিন, ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, ৩নং ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাবলু, ৫নং দৌলতপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই, ৬নং কাগাপাশা ইউনিয়নে বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন, ৮নং খাগাউড়া ইউনিয়নে নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান চৌধুরী, ৯নং পুকড়া ইউনিয়নে ছাত্রদল নেতা মিজানুর রহমান, ১০নং সুবিদপুর ইউনিয়নে ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার মিয়া আখনজী, ১১নং মক্রমপুর ইউনিয়নে হবিগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আলম, ১৩নং মন্দরী ইউনিয়নে জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব, ১৪নং মুরাদপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি মধু মিয়া তালুকদার, ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে বিএনপি নেতা কামাল তালুকদার। ৪নং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের ব্যাপারে সিলেকশন বোর্ড প্রাথমিক সিদ্ধান্ত গ্রহন করলেও আগামী ২২ মার্চ ইউনিয়ন বর্ধিত সভায় সম্মিলিত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। ৭নং বড়ইউড়ি ইউনিয়নে সিলেকশন বোর্ড আলোচনার মাধ্যমে নতুন করে প্রার্থী চূড়ান্ত করবে। ১২নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান এর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, গত ৫ মার্চ পর্যন্ত ১৫টি ইউনিয়ন থেকে বিএনপির মোট ৫৬জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com