শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে প্রধান শিক্ষকদের ২১ দিনের লিডারশীপ প্রশিক্ষণ

  • আপডেট টাইম শনিবার, ১৯ মার্চ, ২০১৬
  • ৪৯২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা রিসোর্স সেন্টারে ২১ দিন ব্যাপী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা রিসোর্স সেন্টারে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের স্কুলমুখী করার কৌশল বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউআরসি ইন্সট্রাক্টর মেসবাহ উদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি মমিন স্কুল প্রতিষ্ঠানের বৃহত্তর উন্নয়ন ও ভবিষ্যৎ কল্যাণের স্বার্থে জনপ্রতিনিধি প্রার্থীদেরকে স্কুল পরিদর্শনের আহ্বান জানিয়ে কোমলমতি শিশুদের স্কুলমুখি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বনের আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইকরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব মিয়া, শ্রীরামপুর স্কুলের প্রধান শিক্ষক সব্যসাচী চক্রবর্তী, শতমুখা স্কুলের প্রধান শিক্ষক পিংকু রায়, শ্রীমঙ্গলকান্দি স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তাফা, দক্ষিণ সাঙ্গর স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামীম চৌধুরী, সুজাতপুর স্কুলের প্রধান শিক্ষক কাজল কুমার রায়, নোয়াবাদ চন্ডীপুর স্কুলের প্রধান শিক্ষক বিজয় চন্দ্র দাস, কালাইনজুরা স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন তরফদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com