বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা ফুটবল এসোসিয়েশনের নয়া কমিটি গঠন ॥ আব্দুর রহমান পুনরায় সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০১৬
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ২০১৬-২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান। গত ১২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় এবং নির্ধারিত পদ সমূহের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সকল নেতৃবৃন্দ বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ-সভাপতি যথাক্রমে মোঃ শহীদুর রহমান লাল, ছালেহ আহম্মদ, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ। সদস্যরা হলেন-ফরিদ উদ্দিন আহমেদ, মোঃ নূরুল হক, মোঃ আব্দুল মন্নান, মোঃ আব্দুল হান্নান, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, এস এম আব্দুর রউফ মাসুক, ফারুক আহমেদ, মোঃ জয়নাল আবেদীন ও মোঃ আসাদুজ্জামান আসাদ।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ জিয়াউল হাসান তরফদার মাহিন। নির্বাচন কমিশনার ছিলেন এডঃ এম সুলতান মাহমুদ ও মোঃ মঈন উদ্দিন তালুকদার সাচ্চু।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ প্রথম সভায় সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২জনকে মনোনয়ন প্রদান করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com