মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শনিবার, ২৬ মার্চ, ২০১৬
  • ৫২২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে সারা দেশের ন্যায় শুক্রবার বাদ জুম্মা চুনারুঘাট জামে মসজিদের সামন থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চুনারুঘাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট মধ্য বাজারে আলহাজ্ব মাওলানা জহুর আলীর সভাপতিত্বে ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা হেফাজতের সভাপতি মুফতি শাহ আব্দুল কাদির পীরেরগাও, চুনারুঘাটের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব ছুরুক আলী মীর, মাওলানা মোহাম্মদ আলী, হেফাজত নেতা আলহাজ্ব হুসাইন আলী রাজন, মাওলানা আঃ কাইয়ুম, আলহাজ্ব শামছুল হক তালুকদার, মাওলানা সালমান, মাওলানা মুনসুর আহমেদ, মাওলানা হুসাইন আহমদ লস্কর, হাফেজ শাহিনুল ইসলাম, হাফেজ জুনাইদ আহমদ ও মাওলানা তোফাজ্জুল প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশে যে কোন সরকার ক্ষমতায় থাকতে হলে রাষ্ট্রধর্ম ইসলামকে প্রাধান্য দিয়েই ক্ষমতায় থাকতে হবে। তা না হলে কোন সরকারই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় থাকা সম্ভব নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com