শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গের হাওরে ধান কাটা উৎসব শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬
  • ৮০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ হাওর অঞ্চল হিসেবে খ্যাত বোরো শস্যের অফুরন্ত ভান্ডার হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের হাওরে উৎসব মুখর পরিবেশে শস্য কর্তন শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ১০ নং সুবিদপুর ইউনিয়নের সুনারু ব্লকের হাওরে শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় ব্রি-ধান ২৮ ধানী জমিতে ধান কেটে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণস অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ শাহ আলম। এসময় জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বশির আহমেদ সরকার, উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষিকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫-২০১৬ অর্থ বছরে রবি মৌসুমের বোরো ধানের লক্ষমাত্রা ছিল ৩৫ হাজার ৫শত ৩৫ হেক্টর। তন্মধ্যে অর্জিত হয়েছে ৩৫ হাজার ৬শত ২০ হেক্টর। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ জানান, অনেক অনাবাদি জমি আবাদের আওতায় আসায় লক্ষমাত্রার চেয়ে এবার বেশী অর্জিত হয়েছে। তিনি আরো জানান, ব্রি-ধান ২৮ জমিতে হেক্টর প্রতি ফলন হয়েছে ৫.৫ মেট্রিক টন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com