বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে ওয়ার্ল্ড ভিশন ক্যাবল নেটওয়ার্ক অফিস ভাংচুর মামলায় ৬ জনের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ৬ এপ্রিল, ২০১৬
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ওয়ার্ল্ড ভিশন ক্যাবল নেটওয়ার্ক অফিস ভাংচুর মামলায় ছয় আসামীকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৩ টার দিকে দ্রুত বিচার আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এস এম হুমায়ূন কবীর এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার শরিফাবাদ গ্রামের মৃত নাছির মিয়া চৌধুরীর পুত্র সাংবাদিক সেলিম চৌধুরী (৪৫), তার ছোট ভাই শাকিম চৌধুরী (৪০), দরিয়াপুর গ্রামের মৃত আবু তালিব হোসেনের পুত্র তৌহিদ মিয়া (৫০), মৃত মফিজ উল্লার পুত্র নোয়াব মিয়া (৪৫), মোঃ শফিক মিয়ার পুত্র লোকমান মিয়া (৩০) ও সুরাবই গ্রামের বদিউজ্জামান কামালের পুত্র সোহেল খান (২৮)। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন, এডভোকেট সৈয়দ আফজল আলী দুদু এপিপি, এডভোকেট নুরুজ্জামান, মাহমুদুর রহমান সেলিম ও মোঃ মিজানুর রহমান মিজান।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৩ জানুয়ারী ভোর ৫টার দিকে শহরের আলীগঞ্জ বাজারস্থ ওয়ার্ল্ড ভিশন ক্যাবল নেটওয়ার্ক অফিসে সাজাপ্রাপ্ত আসামীরা অফিসের কেয়ারটেকার মোঃ ইউনুছ মিয়াকে বেধে অফিস ভাংচুর করে এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে। এতে অফিসের বিভিন্ন মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ঘটনায় অফিসের কেয়ারটেকার মোঃ ইউনুছ মিয়া বাদী হয়ে ছয়জনকে আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com