বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে বর্ণাঢ্য সমারোহে উদীচীর বর্ষবরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ৪৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্ণাঢ্য সমারোহে বানিয়াচংয়ে ১৪২৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখে নববর্ষকে বরণ করেছে উদীচী। ওই দিন সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মাঠ থেকে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বিতভাবে সংগঠনের নিজস্ব ব্যানারে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় উদীচী নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে সমাপ্ত হয়। সেখানে ঐতিহ্যবাহী লাঠি খেলাসহ প্রশাসন আয়োজিত সকল অনুষ্ঠানে অংশগ্রহন শেষে উদীচী কার্যালয়ে দিনভর দেশীয় খাবার বিতরণ, নাচ-গান, আড্ডা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং শাখার সভাপতি স্বপ্না রায়, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক শেখ রবিউল আলম সেলিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী, সামাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, সিপিবি নেতা মদরিছ মিয়া, মোর্শেদ মিয়া, মোরসালিন মিয়া, মুকিত মিয়া, সাইফুল মিয়া, আকবর মিয়া, উদীচী নেতা সিদ্ধার্থ শংকর দাশ সিদু, লিটন মিয়া, সেলিম মিয়া, সৃজন দাশ পূর্ণ, সাদিক, অন্তর, নিলয়, অভি, সাদমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com