বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বর্ষবরণ অনুষ্ঠানে ছাত্রীদের শ্লীলতাহানী ॥ নবীগঞ্জে যুবলীগ নেতাসহ ২ বখাটের কারাদণ্ড

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ৬৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পৃথক স্থানে বর্ষবরণ অনুষ্ঠানে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় দুই বখাটেকে দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিতরা হচ্ছে-নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের রজব আলীর পুত্র যুবলীগ নেতা রুহুল আমীন এবং দীঘলবাক ইউপির চরগাওঁ গ্রামের আব্দুল হকের পুত্র ইমরান। তন্মধ্যে রুহুল আমীনকে এক মাসের এবং ইমরানকে পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।Nabiganj-- atok ruhul amin
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বর্ষবরণ উপলক্ষে নবীগঞ্জ শহরের হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। উক্ত অনুষ্টান উপভোগ করতে এসেছিল উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণী পেশার লোকজন। দুপুর আড়াইটার দিকে অনুষ্টানটি শেষ হলে বাড়ি যাবার জন্য অনুষ্টানস্থল থেকে বের হয়ে আসেন উপজেলার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ২ ছাত্রী। তারা স্কুলের গেইটের সামনে আসা মাত্রই রুহুল আমীন প্রকাশ্যে তাদের শরীরে স্পর্শ করে শ্লীলতাহানি করে। এ সময় একটি মেয়ে রাস্তায় পড়ে যায়। এ দৃশ্য দেখে কয়েক যুবক মিলে তাকে আটক করতে গেলে তাদেরকে হুমকী দেন রুহুল আমীন। এ সময় পুলিশের সদস্য ঘটনাস্থলে গেলে রুহুল আমীন তাদের সাথেও বাকবিতন্ডতায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে থানার এস আই আবুল খয়ের ঘটনাস্থলে এসে রুহুল আমীনকে আটক করে স্কুলের একটি রুমে আটকে রাখেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে নিয়ে যাওয়া হয় ভ্রাম্যমান আদালত নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। এ সময় কয়েক শতাধিক প্রতিবাদী লোক রুহুল আমীনের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে। বেলা সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীর্ঘ শুনানী শেষে তাকে ১ মাসের দণ্ডাদেশ প্রদান করেন। গতকাল শুক্রবার পুলিশ তাকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করেছে। অপর দিকে উপজেলার ইনাতগঞ্জ হাইস্কুলের বর্ষবরণ অনুষ্টানে জনৈকা স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে ইনাতগঞ্জ ফাঁিড় ইনর্চাজ এসআই ধর্মজিত সিংহা সঙ্গীয় ফোর্স নিয়ে ইমরান আহমদ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া ইমরান দীঘলবাক ইউপির চরগাওঁ গ্রামের আব্দুল হকের পুত্র। পুলিশ তাকে নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com