শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের বিবৃতি স্নানঘাট ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ফেরদৌসের পিতা রাজাকারনন

  • আপডেট টাইম রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬
  • ৫৩৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের স্নানঘাট ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা ফেরদৌস আলমের পিতা আজিজুর রহমান রাজাকার-আলবদর নন, তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। গতকাল শনিবার বাহুবলের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে তারা আরো বলেন, আজিজুর রহমান একজন দেশ প্রেমিক, সমাজ সচেতন, সমাজসেবক ও ধর্মপ্রাণ মানুষ। তিনি ১৯৭১ সালে দেশে মুক্তিযুদ্ধকালে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সাধ্যমত সহযোগিতা প্রদান করেছেন। তাকে কখনও রাজাকার কিংবা আলবদরের ভূমিকায় দেখা যায়নি। বিবৃতিতে স্বাক্ষরদাতাগণ হলেন বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, সহকারী কমান্ডার মোঃ এনামুল হক, সহকারী কমান্ডার মোঃ আবুল হোসেন, সহকারী কমান্ডার মহফিল মিয়া ও মুক্তিযোদ্ধা আইয়ূব আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com