বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপির প্রার্থী নির্ধারণ

  • আপডেট টাইম রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী প্রাথমিক ভাবে নির্ধারণ করা হয়েছে। বাকী ৫টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আজ সাক্ষাৎকার গ্রহণ করে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। পরে চুড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রে প্রেরন করা হবে।
৮টি ইউনিয়নে যাদের নাম প্রাথমিকভাবে নির্ধরণ করা হয়েছে তারা হলেন- ১নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নে স্মৃতিভূষণ দাস, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে মোঃ আকিকুর রহমান, ৫নং আউশকান্দি ইউনিয়নে কয়সর আহমেদ, ৬নং কুর্শি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, ৭নং করগাও ইউনিয়নে মোঃ ছাইমুদ্দিন, ৯নং বাউসা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ারুর রহমান, ১১নং গজনাইপুর ইউনিয়নে সফিউল আলম বজলু ও ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে আজিজ আহমেদ মেরাজ। একটি বিশ্বস্থ সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বাছাই বোর্ডে ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান সেফু এবং সংশ্লি­ষ্ট ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। সূত্রমতে অঘোষিতভাবে তাদেরকে সহযোগিতা করেন নবীগঞ্জ পৌরসভার নবনির্বচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী ও যুবরাজ গোপ।
এছাড়া ২নং বড়ভাকৈর পূর্ব, ৪নং দিগলবাক, ৮নং সদর, ১০ নং দেবপাড়া এবং ১৩ নং পানিউম্দা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের স্বাক্ষাতকার আজ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com