রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

তিমিরপুরে ড্রেন কালভার্ট নির্মাণ কাজে মেম্বারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২০ এপ্রিল, ২০১৬
  • ৫১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে ড্রেন কালভার্ট নির্মান কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের মোঃ কামাল মিয়া অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে জানা যায়, পশ্চিম তিমিরপুর গ্রামের আব্দুল হান্নান এর বাড়ী থেকে হীরন খাঁর বাড়ীর নিকট পর্যন্ত ড্রেন কালভার্টটি নির্মাণ করা হয়েছে তা সম্পূর্ন নিম্নমানের কাজ। উক্ত ড্রেন কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। উক্ত ড্রেন কালভার্ট নির্মান কাজে প্রায় ৫০ হাজার টাকা খরচ করা হয়েছে। অথচ উক্ত ড্রেন কালভার্ট নির্মাণে ইউনিয়ন পরিষদ থেকে ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। উক্ত নির্মাণ কাজের দায়িত্ব দেয়া হয় ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাহেলা বেগমকে। এ বিষয়ে মহিলা মেম্বারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এব্যাপারে গ্রামবাসীকে নাক না গলানোর জন্য বলেন। উক্ত কলাভার্টটি নির্মান কাজে দুর্নীতির বিষয়ে তদন্তক্রমে ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com