শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাই’র মনতৈল সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬
  • ৭৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মনতৈল গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করা হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের ময়না মিয়ার পুত্র জমির আলীর সাথে নুর মিয়ার পুত্র সোহেল মিয়ার রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় আবু তাহের (৫০), আমির আলী (৪০), তাহির মিয়া (৩০), নুর মিয়া (৪০), সফিকুন নুর (২৫) ও সোহেল (২৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com