রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সুন্দ্রাটিকির আলোচিত ৪ শিশু হত্যা ॥ মূল নথি না থানায় চার্জশীট গ্রহণ করেনি আদালত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ৪ শিশু হত্যা মামলার মূল নথি না থাকায় চার্জশীট গ্রহণ করেনি আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শামসাদ বেগম চার্জশীট গ্রহণ না করে মামলার পরবর্তী তারিখ ১০মে নির্ধারণ করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, সোমবার মামলার নির্ধারিত তারিখে বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু হত্যা মামলার চার্জশীটের উপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে বিচারক মামলার মূল নথি দেখতে না পেয়ে মূল নথি আদালতে দাখিল করতে বলেন। জবাবে কোর্ট ইন্সপেক্টর জানান, মূল নথি আসামীদের জামিন শুনানির জন্য জেলা জজ আদালতে রয়েছে। এ অবস্থায় বিচারক শামসাদ বেগম চার্জশীট গ্রহণ না করে পরবর্তী তারিখে মূল নথিসহ চার্জশীট আদালতে দাখিল করার আদেশ দেন।
গত ৫ এপ্রিল হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মুক্তাদির হোসেন ৪ শিশু হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছিলেন।
গত ১২ ফেব্র“য়ারি বিকেলে ৪ শিশু নিখোঁজ হয়েছিল। নিখোঁজের ৫ দিন পর বাড়ির অদূরে বালিমাটিতে পুতে রাখা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com