বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ কলেজ তালামীযের সুধী সমবেশ ৩০ এপ্রিল ॥ সকল প্রস্তুতি সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬
  • ৬৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামীকাল ৩০ এপ্রিল শনিবার নবীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র নবীগঞ্জ নতুন বাজার মোড়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা কর্তৃক পবিত্র মেরাজুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওঃ মঈনুল ইসলাম পারভেজ। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া সিলেট মহানগরী সভাপতি হুমায়ুনুর রহমান লেখন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রিয় আল-ইসলাহ সহ প্রচার সম্পাদক কাজী মাওঃ এম হাসান আলী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। এছাড়াও বক্তব্য রাখবেন, কেন্দ্রীয়, জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় শাখার দলীয় নেতৃবৃন্দ। সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের মুসলিম জনতা। উক্ত সুধী সমাবেশকে সফল করার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন, প্রাথমিক আঞ্চলিক কলেজ মাদরাসা গ্রাম সর্বত্র দলীয় নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সুধী সমাবেশকে সফল করতে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ তালামীয নেতৃবৃন্দ সর্বত্র প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উক্ত সুধী সমাবেশকে সফল ও স্বার্থক করে তুলতে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ তালামীয সভাপতি মোঃ শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ খালেদুর রহমান আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com