রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জের কুশিয়ারায় কৃষক নিখোঁজ ॥ ৩০ ঘন্টায়ও সন্ধান পাওয়া যায়নি

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মে, ২০১৬
  • ৪৬২ বা পড়া হয়েছে

আমিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীতে নিখোঁজ হয়েছে আবু মিয়া (৭০) নামে এক কৃষক। আবু মিয়ার স্বজনরা দাবী করছেন ভীম জালে আটকা পড়ে তার মৃত্যু হয়েছে। প্রায় ৩০ ঘন্টা অতিবাহিত হলেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আবু মিয়ার বাড়ি কাকাইলছেও ইউনিয়নের গোপালপুর গ্রামে। গত বুধবার দুপুরের দিকে তিনি নৌকা দিয়ে ধান পারাপারের সময় অসাবধানতা বশত নদীতে পড়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু মিয়া বুধবার দুপুরে তার ছেলেনে নিয়ে নদীর ওপার থেকে ডিঙ্গি নৌকা দিয়ে ধান পারাপার করার সময় অসাবধানতা বশত নদীতে পড়ে যান। এর পর থেকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা।
আবু মিয়ার স্বজনরা দাবী করছেন, আবু মিয়া যে স্থানে নৌকা থেকে পড়ে যান ওই স্থানে কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের মণমোহন দাসের পুত্র মনজু দাস, মস্তু মিয়ার পুত্র বাবুল মিয়া, দুধু মিয়ার পুত্র শরিফ মিয়া ভীম জাল দিয়ে মাছ ধরছিলেন। আবু মিয়ার পড়ে যাওয়ার পর তাদের ভীম জালে আটকা পড়েন। এসময় জেলেরা তাদের ভীম জাল ধারালো চাকু দিয়ে কেটে ফেলে। এতে আবু মিয়া নদীর প্রবল ¯্রােতে হারিয়ে যায়। তার স্বজনসহ বিভিন্ন পন্থায় নদীতে অনেক খোঁজাখোঁজি করেও  কোন সন্ধান পায়নি। গতকাল রাত ৮টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত আবু মিয়ার সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com