রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা ও মদ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মে, ২০১৬
  • ৫২২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে মাদক সরবরাহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা গাঁজার পরিমাণ হচ্ছে ২মন এবং মদের পরিমাণ ২৮০ বোতল। বুধবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
৫৫ বর্ডার গার্ড বাংলাদেশ’র অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেন জানান, মনতলা কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে একদল বিজিবি সদস্য বুধবার ভোর রাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার করে। অপরদিকে ধর্মঘর কোম্পানি কমান্ডার আবু হানিফের নেতৃত্বে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে ১শ২০ বোতল অফিসার চয়েজ ভারতীয় মদ উদ্ধার করে। উভয় ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com