বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ ধাক্কা দিয়ে ভিক্ষুক ট্রেনের নিচে ফেলে দিল কালনী ট্রেনে গার্ড

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০১৬
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে আব্দুল জলিল (৩০) নামের এক ভিক্ষুক ট্রেনের নিচে পড়ে দুই পা হারিয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে  বাগেরহাট জেলার তেতুল বাড়ি গ্রামের আনিসুর রহমানের পুত্র। দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে। শনিবার ওই সময় ঢাকামুখী কালনী ট্রেনে উঠতে চাইলে ট্রেনের গার্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় ট্রেনের নীচে পড়ে গেলে তার পা দুইটি কর্তন হয়ে যায়।
জিআরপি পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ভিক্ষুকদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারী দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com