শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর রশি টানাটানি

  • আপডেট টাইম সোমবার, ৯ মে, ২০১৬
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে এক বিয়ে পাগলী স্ত্রীকে নিয়ে দুই স্বামীর রশি টানাটানি। কোন সুরাহা না হওয়ায় ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এদিকে থানা থেকে তাদেরকে ছাড়িয়ে নিতে পরিচয়দানকারী কতিপয় প্রভাবশালী নেতারা দৌড়ঝাপ শুরু করেন। গতকাল রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, লুকড়া পশ্চিমপাড় গ্রামের লুদু মিয়ার কন্যা রাহেলা (২৫) এর সাথে প্রথম বিয়ে হয় এক যুবকের। তাকে তালাক দিয়ে রাহেলা বাহুবল উপজেলার হাজিগ্রাম গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র বাউল শিল্পী রাসেল (৩০) কে বিয়ে করে। দুই মাস আগে রাসেলকে তালাক দিয়ে রাহেলা লুকড়া গ্রামের মৃত নুর আলীর পুত্র জাহেদ (২৫) কে পালিয়ে বিয়ে করে লুকড়া গ্রামে বসবাস করে। এরপর কিছু দিন পর থেকে রাসেলের সাথে ফোনে যোগাযোগ করে। এক পর্যায়ে রাহেলাকে নিয়ে জাহেদার পরিবারে কলহের সৃষ্টি হয়। গতকাল রবিবার ফোনে রাহেলা রাসেলকে জানায় তাকে নিয়ে যেতে। রাসেল বোরকা পড়ে প্রাইভেটকারযোগে লুকড়া যায়। এক পর্যায়ে রাহেলাকে নিয়ে আসার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটক করে। এ সময় বোরকা খুলে দেখতে পায় সে রাসেল। লোকজন তাকে আটক করে সমাধানের চেষ্টা করে। পরে ব্যর্থ হলে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার এসআই ছানাউল্লাহ সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। থানা থেকে তাদেরকে ছাড়িয়ে নিতে কতিপয় প্রভাবশালী নেতা দৌড়ঝাপ করে। এমনকি সাংবাদিকদের তথ্য নিতে গেলে বাধা প্রদান করে। এ ঘটনা নিয়ে আলোচনার ঝড় বইছে। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ নাজিম জানান, ৩ জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ কেউ দেয়নি। সমাধান হলে ছেড়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com