শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের ইংল্যান্ড প্রবাসী তরুণ সমাজসেবক ইমরান সুস্থ হয়ে উঠেছেন

  • আপডেট টাইম শনিবার, ১৪ মে, ২০১৬
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ডের গ্রেটার মানচেস্টারের ওল্ডহ্যাম শহরের বাসিন্দা, যুব সংগঠক ও সমাজসেবক মোফাজ্জল চৌধুরী ইমরান সুস্থ হয়ে উঠেছেন। তিনি সুস্থ হয়ে উঠায় তার স্বজনদের পাশাপাশি তার শুভাকাংখিরা মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেছেন। হেল্প ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা মোফাজ্জল চৌধুরী ইমরান জানান, ২০১৪ সালে শরীরে পানির থলিতে (ব্লাডারে) গুরুতর রোগ দেখা দেয়, যার মধ্যে দিয়ে রক্তক্ষয় হতো। ২০১৫ সালের প্রথম দিকে তা ফুসফুসের (ল্যাং এর) মধ্যে ছড়িয়ে যায়। রক্তক্ষয় হতো মুখ দিয়ে। একটা সময়ে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়লে তাকে চিকিৎসকরা রেডিওথেরাপি দেয়া শুরু করেন। তার মধ্যে অনেকটা সময় ভাল-খারাপের মাঝে গিয়েছে। গত ১১ মে চিকিৎসকরা তাকে জানিয়েছেন, মরণব্যাধি রোগ থেকে তিনি পুরোপুরি সুস্থ। তবে ফুসফুসের মধ্যে অন্য কিছু সমস্যা আছে যা চিকিৎসার মাধ্যমে কিছুদিনের ভিতরে সুস্থ হওয়ার আশা করা যাচ্ছে। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, দানশীল ও সমাজসেবক মোফাজ্জল চৌধুরী ইমরান প্রতি বছরই তার গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার ঘোণাপাড়াসহ আশপাশের এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে থাকেন। তিনি ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ে প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান করে তাদের পড়াশোনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এছাড়া এতিমদের মধ্যে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com