বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে পুর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মে, ২০১৬
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের লামাপাড়া গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে দোকানপাট ও বাড়িঘর ভাংচুর হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মালিক আখঞ্জির সাথে জাহেদ আলীর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় মালিক আখঞ্জি (৭০), জিয়াউল আখঞ্জি (২০), জমির আখঞ্জি (২৫), কাওছার আখঞ্জি (১৮), তারেক আখঞ্জি (২২) ও সায়েদ মিয়া (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com