বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাদেন এখনও জীবিত!

  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪
  • ৫৮১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ কুয়েতের একজন সিনিয়র রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, আলকায়দার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে মার্কিন সেনাদের মাধ্যমে হত্যা করা হয়নি বরং তাকে কেবল অপহরণই করেছে তারা। কুয়েতের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আন নাফিসি সম্প্রতি এই সন্দেহের কথা তুলে ধরেছেন আল মারসাদ সংবাদ নেটওয়ার্কে। তিনি বলেছেন, মার্কিন সেনারা বিন লাদেনকে ধরার জন্য ব্যাপক সময় ব্যয় করবে ও ১১ বছর ধরে তাকে খুঁজে বেড়াবে এবং পাকিস্তানে তাঁকে খুঁজে পাওয়ার পর পরই তাকে হত্যা করবে- এমন দাবি যৌক্তিক মনে হয় না। আন নাফিসি আরো বলেছেন, লাদেনকে মার্কিন সেনারা অপহরণ করেছে এ জন্যই যে লাদেনের সাঙ্গপাঙ্গরা কয়েক বছর ধরে যে নীতি অনুসরণ করে আসছে তা চূড়ান্ত করা। তিনি বলেছেন, এখন এটা সহজেই দেখা যাচ্ছে যে আলকায়দার সমমনা গ্র“পগুলোর মধ্যে অতীতে যে ব্যাপক ঐক্য ছিল তা এখন পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এর আগে ইতালির একজন সংসদ সদস্যও মার্কিন সরকারের এই দাবির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন যে তাদের সেনারা বিন লাদেনকে হত্যা করেছে। পাওলো বার্নিনি নামের ওই সংসদ সদস্য এও বলেছিলেন যে, আমেরিকায় ১১ই সেপ্টেম্বরের হামলার ঘটনা ছিল ‘ঘরোয়া কাজ’। আলকায়দাকে ধ্বংস করাসহ লাদেনকে হত্যার অজুহাতে ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে আমেরিকার বুশ সরকার আফগানিস্তানে হামলা চালিয়েছিল। বার্নিনি বলেন, ‘আলকায়দা এখনও সিরিয়ায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বিদ্রোহীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবং মার্কিন সরকার তাদের সাহায্য করতে চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com