বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে লুটপাট ॥ আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মে, ২০১৬
  • ৭২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত বুধবার সকাল ৯টার দিকে আউশকান্দি পয়েন্টে লন্ডন প্রবাসী নুরুজ্জামান মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে নুরুজ্জামানের কেয়ার টেকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে প্রকাশ, ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের মৃত সবুর মিয়ার স্ত্রীর কাছ থেকে ২/৩ মাস আগে আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মৃত আব্দুল খালিক মিয়ার পুত্র লন্ডন প্রবাসী নুরুজ্জামান আউশকান্দি পয়েন্টে ঘরসহ জায়গা খরিদ করেন। এর পর থেকে জায়গা দখলে নিয়ে তা দেখাশুনা করার জন্য নুরুজ্জামান মিয়া তার চাচাতো ভাই কাচন মিয়াকে দায়িত্ব দেন। কাছন মিয়া দেখা শুনার দায়িত্ব পাবার পর ঘরের সামনে ছোট দোকান বসিয়ে চা, পান সিগারেট সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করে আসছেন । গত বুধবার সকাল ৯ টার দিকে ভূমি বিক্রেতা সবুর মিয়ার দ্বিতীয় স্ত্রীর পুত্র মোঃ শাহীন একদল লোক নিয়ে জোরপূর্বক ঘরে প্রবেশ করে ¯¦র্ণালংকার ও নগদ টাকা লুট করে। এ সময় জনতা তোফায়েল আহমেদ (২০) নামের যুবককে আটক করেন। পরে তাকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে লন্ডন প্রবাসীর চাচাতো ভাই কাচন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় ১০জনকে আসামী ও আরো ৮/১০ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com