শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ শহরতলীতে কীটনাশক ব্যবসায়ীর দোকানে হামলা-ভাংচুর

  • আপডেট টাইম সোমবার, ৬ জুন, ২০১৬
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর যশেরআব্দা এলাকার খাদ্যগুদাম রোডে মেসার্স এস.আলী এন্টারপ্রাইজ নামক দোকানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ওই ব্যবসায়ীর ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। তিনি ওই এলাকার মৃত মোঃ শিষ আলীর পুত্র। গতকাল (৫ জুন) সকালে এ ঘটনা ঘটে।

SAMSUNG CAMERA PICTURES

স্থানীয় সূত্র জানায়, মোঃ মানিক মিয়া নামে ওই ব্যবসায়ী যশেরআব্দা এলাকার খাদ্যগুদাম রোডের নৌকাঘাট বাজারে দীর্ঘদিন যাবত সার ও কীটনাশকের ব্যবসা চালিয়ে আসছেন। ওই দোকান থেকে নেয়া সার ও কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের পায় ৪৫ বিঘা জমির ফসল বিনষ্ট হয়। এতে ক্ষুব্ধ কৃষকেরা দলবদ্ধ হয়ে ওই দিন উল্লেখিত সময়ে দোকানে লুটপাট ও ভাংচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, সার ও কীটনাশকে ভেজাল থাকায় তাদের জমির ফসল বিনষ্ট হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com